সিপিসির আমন্ত্রণে বেইজিং যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

0
28

চীন সরকারের আমন্ত্রণে চীন সফরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহকারী একান্ত সচিব ইউনুস আলী।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে ওই প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হবেন।

বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে বিএনপি প্রতিনিধি দল। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে