লোডশেডিংয়ের প্রতিবাদে দেবীদ্বারে হাসনাত আবদুল্লাহর মোমবাতি কর্মসূচি

0
5

তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে সাধারণ মানুষের হাতে মোমবাতি তুলে দিয়ে তিনি প্রতীকী প্রতিবাদ জানান।

এসময় তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বাস্তবে মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না অথচ সংসদে বলা হচ্ছে দেশে জ্বালানি সংকট নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, “আমি সংসদে সরকারের কাছে জানতে চেয়েছিলাম কোনো সমস্যা আছে কি না। সরকার সমস্যা স্বীকার করে না, কিন্তু মানুষ অন্ধকারে থাকছে। তাই এর প্রতিবাদে আমরা জনগণের হাতে মোমবাতি তুলে দিচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের মাত্রা চরমে পৌঁছেছে। বিশেষ করে তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের এই প্রতীকী কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে