সরাইল হাসপাতাল ‘নিজেই রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা

0
9

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় সংসদে নিজের এলাকার হাসপাতালের করুণ চিত্র তুলে ধরে বলেছেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘নিজেই একটা রোগীর মতো’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার একটি হাসপাতাল স্থাপনের প্রস্তাবের ওপর সংশোধনী বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা জানান, সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে। সেখানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ব্যাপক সংকট বিদ্যমান। কনসালট্যান্টসহ চিকিৎসকের ৯টি, নার্সের ৬টি, মেডিকেল টেকনোলজিস্টের ২টি, ফিল্ড স্টাফের ১৫টি এবং স্বাস্থ্য সহকারীর ৮টিসহ মোট ৬৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক যন্ত্রপাতির অভাবও রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের উন্নয়নের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় এখনো পুরোনো দোতলা ভবনেই চিকিৎসাসেবা চলছে।

এ আলোচনায় অন্যান্য সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকার হাসপাতালের সংকট, শয্যা বৃদ্ধি এবং নতুন হাসপাতাল নির্মাণের দাবি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে