হরমুজ প্রণালিতে হুমকি হলে কোনো বন্দরই নিরাপদ নয়: ইরান

0
110

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, ইরানের কোনো বন্দর হুমকিতে পড়লে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি খোলার প্রচেষ্টাকে আইআরজিসি অবৈধ এবং সামুদ্রিক দস্যুতা হিসেবে অভিহিত করেছে। মুখপাত্রের দাবি, “পারস্য উপসাগর ও ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নয়তো কোনো বন্দরই নিরাপদ থাকবে না।”

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। তেহরান ঘোষণা করেছে, তাদের শত্রুদের কোনো জাহাজ আর এই পথ ব্যবহার করতে পারবে না।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে হয়। উপসাগরীয় দেশগুলো তাদের উৎপাদিত তেল ও গ্যাস রপ্তানির জন্য হরমুজ প্রণালির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

এদিকে যুদ্ধের প্রভাবে এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় জ্বালানি নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে