বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের জন্য নুসুক কার্ড বিতরণ শুরু

0
14

বাংলাদেশে হজ ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হলো প্রি-অ্যারাইভাল ‘নুসুক কার্ড’ বিতরণের মাধ্যমে। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, নুসুক কার্ড চালুর ফলে হজ ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ হজযাত্রীদের ভ্রমণকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত হজ এজেন্সিগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, হজযাত্রীদের সেবায় কোনো ধরনের অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আয়োজকদের মতে, নুসুক কার্ডের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছানোর আগেই প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। এতে ভিসা, যাতায়াত ও আবাসন সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন হবে।

চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনে যাবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে