ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরানের তথাকথিত ‘সন্ত্রাসী শাসকগোষ্ঠী’ এবং তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।
পোস্টে নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকেও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এরদোয়ান ইরানকে সহযোগিতা করছেন এবং কুর্দিদের বিরুদ্ধে গণহত্যার দায়ী।
নেতানিয়াহুর এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার অংশ হিসেবে দেখা হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে বৈরী সম্পর্ক বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাত ও রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই ঘোষণা ইসরায়েলের পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থানকে আরও স্পষ্ট করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

































