লেবাননে ইসরাইলি হামলায় নারী ও দুই শিশু প্রাণ হারাল

0
17

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল শুইফাত শহরে ইসরাইলি বিমান হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বৈরুতে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে, তবে লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এএফপি’র প্রতিবেদনে বলা হয়, হামলায় নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার শিশু কন্যা এবং সিরীয় বংশোদ্ভূত এক শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন শিশু ও পাঁচ নারীও রয়েছেন।

এই হামলা লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে, যা সাম্প্রতিক সময়ে আরও তীব্র আকার ধারণ করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে