যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়

0
7

রাশিয়া ও ইউক্রেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তিন দিনের যুদ্ধবিরতি ও বিপুল সংখ্যক বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে। শুক্রবার উভয় পক্ষ নিশ্চিত করেছে যে ৯ মে থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ে মস্কো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপন করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ খুলে দিতে পারে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৯, ১০ ও ১১ মে যুদ্ধবিরতি থাকবে।” তিনি জানান, এই অনুরোধ সরাসরি তার পক্ষ থেকে করা হয়েছিল এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এতে সম্মতি দিয়েছেন।

এই যুদ্ধবিরতির অংশ হিসেবে উভয় পক্ষ প্রতিপক্ষের ১ হাজার বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। ট্রাম্প বলেন, আশা করা যায় এটি দীর্ঘ ও প্রাণঘাতী সংঘাতের অবসানের সূচনা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন ৯ মে রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে হামলা না চালানো হয়। ওই দিন রাশিয়ার বার্ষিক বিজয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, যা এ বছর কোনো সামরিক সরঞ্জাম ছাড়াই আয়োজন করা হচ্ছে।

রাশিয়া এর আগে বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তবে এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এএফপি জানিয়েছে, এই চুক্তি সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে