বিশ্বকাপের তিন দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান

0
7

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার যুক্ত হচ্ছে নতুন মাত্রা। ফিফা ঘোষণা দিয়েছে, আসন্ন বিশ্বকাপে আয়োজক তিন দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান হবে।

মেক্সিকো সিটি
আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে ৪৮ দলের অংশগ্রহণে শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে গ্র্যামি জয়ী জনপ্রিয় মেক্সিকান ব্যান্ড মানা। তাদের সঙ্গে থাকবেন গায়ক আলেজান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা। স্থানীয় আদিবাসী শিল্পী ও আধুনিক লোকসংগীতের পারফর্মাররা দেশটির সংস্কৃতি তুলে ধরবেন।

টরন্টো, কানাডা
১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্রথম ম্যাচের আগে টরন্টোতে হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন কানাডিয়ান তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। বিশেষ আকর্ষণ থাকবেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। ফিফা জানিয়েছে, এই আয়োজনে বিশ্বকাপ ট্রফিকে মোজাইক নকশায় নতুন রূপে উপস্থাপন করা হবে, যা কানাডার বৈচিত্র্য ও সম্প্রীতির প্রতীক।

লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
একই দিনে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসে হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান। মূল আকর্ষণ থাকবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী কেটি পেরি। তার সঙ্গে মঞ্চে উঠবেন র‍্যাপার ফিউচার, শিল্পী আনিস্তা, লিসা, রেমা ও টাইলা। ফিফা জানিয়েছে, এই অনুষ্ঠান বিশ্বকাপের বিশালত্ব, লক্ষ্য ও সাংস্কৃতিক প্রভাবকে এক জমকালো আয়োজনের মাধ্যমে তুলে ধরবে।

এবারের বিশ্বকাপ শুধু ফুটবলের প্রতিযোগিতা নয়, বরং তিন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐক্যের উৎসব হিসেবেও বিশ্ববাসীর সামনে ধরা দেবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে