নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ ফাইনালে বাংলাদেশ

0
20

সাফ নারী চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠেছে বাংলাদেশ। পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা।

৩ জুন গোয়ার নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশের হয়ে গোল করেছেন ঋতৃপর্না চাকমা ও সাগরিকা।

২৩ মিনিটে গিতা রানার গোলে নেপাল এগিয়ে যায়। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ঋতুপর্ণা চাকমার কর্নার কিক থেকে সরাসরি গোল করে সমতায় ফেরে বাংলাদেশ। বিরতির পর আক্রমণাত্মক খেলায় নেপালকে চাপে রাখে তারা। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বদলী খেলোয়াড় সাগরিকা শামসুন্নাহারের জুনিয়রের পাস থেকে জয়সূচক গোল করেন।

এর ফলে ২০২২ ও ২০২৪ সালের শিরোপাজয়ী বাংলাদেশ এবারও ফাইনালে জায়গা করে নিল। আগামী ৫ জুন ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী।

বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার এ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন আনেন। আফঈদা খন্দকার, সুরভী প্রীতি ও উমেলা মারমা মূল দলে সুযোগ পান। গ্রুপ পর্বে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে যাত্রা শুরু করলেও ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

বাংলাদেশ এখন টানা তৃতীয়বার সাফ শিরোপা জয়ের হাতছানিতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে