‘এটা আমাদেরই গল্প’ নিয়ে উচ্ছ্বসিত মেহজাবীন

0
3

দেশের টেলিভিশন ও ওয়েব কনটেন্টে আলোচিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এখন শেষের পথে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রচারিত হয়েছে নাটকের ৫০তম পর্ব। আরও দুটি পর্বের পরই শেষ হবে এই জনপ্রিয় ধারাবাহিক।

৪৯তম ও ৫০তম পর্বে দর্শকদের আবেগে ভাসিয়েছে নাটকটি। সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা, প্রশংসায় ভাসছে নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং অভিনয়শিল্পীরা। বিশেষভাবে আলোচনায় এসেছে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদের অভিনয়।

নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নির্মাতা রাজ ও পুরো টিমকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “বাংলাদেশি নাটকের প্রতি ভালোবাসা এখন তুঙ্গে। এর অনেকটা কৃতিত্ব ‘এটা আমাদেরই গল্প’ টিমের।” তার এই পোস্টে ইরফান সাজ্জাদও ভালোবাসার প্রতিউত্তর জানিয়েছেন।

পারিবারিক বন্ধন ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠুসহ অনেকে। দর্শকদের অনুরোধে ৫২ পর্বের ধারাবাহিকটির শেষ পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার হবে।

গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আই ও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারিত এই নাটকটি শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে