ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

0
34

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (৩১ মে) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে রাজধানীমুখী মানুষের উপস্থিতি দেখা গেছে।

তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ফিরতি যাত্রায় নেই কোনো ভোগান্তি বা অতিরিক্ত ভিড়। যাত্রীরা জানিয়েছেন, পর্যাপ্ত পরিবহন, স্বাভাবিক ভাড়া এবং যানজটমুক্ত সড়কের কারণে যাতায়াত ছিল আরামদায়ক।

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা বাসগুলোতে যাত্রী চাপ স্বাভাবিক ছিল। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ থেকে আসা যাত্রীরা জানান, এবার কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হয়নি।

নৌপথেও একই চিত্র দেখা গেছে। সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা বলেন, লঞ্চগুলো ফাঁকা ও পরিচ্ছন্ন ছিল। বরিশাল থেকে আসা এক যাত্রী জানান, সাধারণত ঈদের পর লঞ্চে ভিড় থাকে, কিন্তু এবার পরিস্থিতি শান্ত। তিনি বলেন, অফিস শুরু হওয়ার আগে ভিড় এড়াতে তিনি আগেই ঢাকায় ফিরেছেন।

এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে কর্মস্থলে যোগ দেবেন চাকরিজীবীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে