জার্মানির দাপুটে শুরু, কুরাসাওকে ৭–১ গোলে হারাল

0
39

জার্মানি ২০১৪ সালে ট্রফি জেতার পর প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে। এবারের প্রথম ম্যাচে তারা কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দিয়েছে। ম্যাচের শুরুতেই মাত্র ৬ মিনিটে গোল করেন মিডফিল্ডার ফেলিক্স এনমেচা। তবে ২১ মিনিটে সমতায় ফেরে কুরাসাও। রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে ব্যর্থ হন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এটি কুরাসাওয়ের ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোল।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হাস্টন স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে জার্মানি দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৩৮ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন নিকো শ্লটারবেক। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন কাই হাভার্টজ। বিরতির পরপরই ইয়োশুয়া কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোল করেন জামাল মুসিয়ালা। এরপর ৬৮ মিনিটে গোল করেন নাথানিয়েল ব্রাউন। দশ মিনিট পর ষষ্ঠ গোলটি করেন ডেনিজ উনদাভ। শেষ মুহূর্তে আবারও গোল করে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন হাভার্টজ।

চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ৭–১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। অন্যদিকে মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও বিশ্বকাপে কোয়ালিফাই করেই ইতিহাস গড়েছে। জার্মানির বিপক্ষে গোল করে তারা বিশ্বকাপের মঞ্চে নিজেদের নাম লিখিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে