বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়কমন্ত্রী

0
17

রাজনীতি আধিপত্য প্রতিষ্ঠার নয়, এটি সেবার। বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করেছে। আজকের যে গণতান্ত্রিক বাংলাদেশ সেটি তৈরি হয়েছে শহীদ জিয়াউর রহমানের অবদানে। কথাগুলো বলেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১ জুন) বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর কলাবাগানে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ এদেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল ঠিক ইয়াহিয়ার মত-এ কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, আজকের যে গণতান্ত্রিক বাংলাদেশ সেটি তৈরি হয়েছে শহীদ জিয়াউর রহমানের অবদানের মাধ্যমে।

তিনি বলেন, মানুষের জন্য উপযুক্ত জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠার জন্যই শহীদ জিয়াউর রহমান এ রাজনৈতিক দল গঠন করেছিলেন। নেতা নেই, তবে তার আদর্শ রয়েছে, আদর্শের সৈনিকরা রয়েছেন।

সংকট এখনও শেষ হয়নি, রাজনৈতিক দুর্বৃত্তায়নকারী, ফ্যাসিবাদীরা এখনও সজাগ-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা পতিত হলেন, তিনিও ভোট ভিক্ষা চেয়েছিলেন। বিএনপিকে কখনও এ ধরনের ক্ষমা চাইতে হয়নি। এজন্য জনগণ যখনই ভোটের সুযোগ পেয়েছে বিএনপিকে ভোট দিয়েছে।

জনগণের রায়ে নির্বাচিত এ সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে, জনআকাঙ্খার প্রতিফলন বাস্তবায়নের জন্য সরকারকে সহযোগিতা করবেন, এটাই শাহাদাৎ বার্ষিকীর অঙ্গীকার বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে