ঈদুল আযহার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

0
16

পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আযহা উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আসুন, বিভেদ নয় ঐক্য; হিংসা নয় সহমর্মিতা; স্বার্থপরতা নয় ন্যায়পরায়ণতা এবং বৈষম্য নয় সাম্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঈদুল আযহার মহান আদর্শ হৃদয়ে ধারণ করি।”

রাষ্ট্রপতি তাঁর বার্তায় দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষ, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানান। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে দেশবাসীকে সহযোগিতা করার অনুরোধ জানান।

সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। পরে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, সশস্ত্র বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশের মহাপরিদর্শকসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে