২ বছরের মধ্যে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তরের অঙ্গীকার ডিএসসিসি প্রশাসকের

0
23

আগামী দুই বছরের মধ্যে রাজধানী ঢাকাকে একটি মানসম্পন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য ও নাগরিকদের সমষ্টিগত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (২৩ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন!’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবাদমাধ্যমে প্রায়ই ঢাকাকে পৃথিবীর সবচেয়ে দূষিত, আবর্জনা-গন্ধময় ও মশার শহর হিসেবে আখ্যায়িত করা হয়। তবে জনগণ যদি ৫০ শতাংশ দায়িত্ব পালন করে এবং সরকার বা সিটি করপোরেশন বাকি ৫০ শতাংশ দায়িত্ব নেয়, তবে শতভাগ সফলতা অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, গত জুলাইয়ের গণ-আন্দোলনের পর একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। একটি সুস্থ গণতন্ত্রের জন্য সরকারকে অন্তত দুই-তিন বছর সময় দিতে হবে, যাতে তারা জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধান করতে পারে।

রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে ঢাকার শৃঙ্খলা ফেরাতে সব রাজনৈতিক দলকে ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে