হাসপাতালের আইসিইউতে লালনশিল্পী ফরিদা পারভীন

0
151

নিজস্ব প্রতিবেদক

  • প্রকাশ: ফেব্রুয়ারি ১, ২০২৫

ছবি: সংগৃহীত

দেশের প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীনকে হাসপাতালে নেয়া হয়েছে। শিল্পীর ছোট ছেলে ইমাম জাফর নোমানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা পারভীন। এরপর জরুরিভিত্তিতে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

জানা গেছে, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। সকালে নিজ বাসায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের একজন চিকিৎসক জানান, ‘তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ফরিদা পারভীন ভোরে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা–নিরীক্ষা শেষে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি। তাঁর অবস্থা কিছুটা জটিল। আমরা ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছি। এখন দেখা যাক।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতের তালিম নেন ফরিদা পারভীন।

সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান তিনি। এ ছাড়াও, ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান। ১৯৯৩ সালে সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। শিশুদের লালনসংগীত শিক্ষার জন্য ঢাকার তেজগাঁয়ে ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুলও প্রতিষ্ঠা করেছেন তিনি।

এ সম্পর্কিত আরো খবর

গানের মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন, এখন শঙ্কামুক্ত

‘মন-দুয়ারী’তে জুটি বাঁধলেন অপূর্ব-নীহা

চট্টগ্রামে মঞ্চ মাতাবেন জেমস

শবনমকে নিয়ে পূর্ণিমার আবেগঘন ফেসবুক পোস্ট

চিত্রনায়িকা পরীমণি জামিন পেয়েছেন

এই বিভাগের সব খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে