শেখ হাসিনার পাসপোর্ট বাতিল

0
182

নিজস্ব প্রতিবেদক

  • প্রকাশ: জানুয়ারি ৭, ২০২৫

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ ছাড়া গণহত্যায় জড়িত আরো ৭৪ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার আরো জানান, ‘গুম ও হত্যায় জড়িত ২২ পাসপোর্ট বাতিল করা হয়েছে।

গত ৫ আগস্ট তীব্র গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

এর পরপরই শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব বলেন, পাসপোর্ট অধিদফতর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা করা হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ সম্পর্কিত আরো খবর

ফ্লোরিডায় বিমানের ভেতর দুই জনের মরদেহ উদ্ধার

লন্ডনযাত্রার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন : বেপজাকে প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার চিকিৎসা হবে ‘লন্ডন ক্লিনিকে’ : ব্যক্তিগত চিকিৎসক

জনগণ ও গণতন্ত্রের পক্ষে একসঙ্গে কাজ করার নির্দেশ খালেদা জিয়ার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে