পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
168

নিজস্ব প্রতিবেদক

  • প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৫

ছবি: সংগৃহীত

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রবিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেন।

পরীমণির আইনজীবী বলেন, ‘আজ মামলার অভিযোগের ওপর শুনানি ছিল। পরীমণি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়।’

আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।

এর আগে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেছেন নাসির উদ্দিন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

‘ইত্যাদি’র ঠাকুরগাঁও পর্বে থাকছে চমক, প্রচারিত হবে ৩১ জানুয়ারি

সারাক্ষণই ভূমিকম্প অনুভব করেন পরীমণি

ভালোবাসা দিবসের নাটকে তৌসিফ ও পড়শী

তমালিকা নিজেই জানালেন বিয়ের খবর

সিনেমার সূত্রে একসঙ্গে জয়া-প্রীতম-এলিটা

এই বিভাগের সব খবর

Facebook-f Linkedin-in Instagram X-twitter Youtube

আকাশ র

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে