গাজায় ধ্বংসস্তূপ সরাতে লাগবে ২১ বছর

0
214

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক

  • প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২৫

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজায় ফিরে গেছেন অধিকাংশ বাসিন্দা। সেখানে তারা দেখতে প্রায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে প্রায় ২১ বছর।

নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ৫০ কোটির বেশি ধ্বংসস্তূপ সরাতে প্রায় ২১ বছর সময় লেগে যেতে পারে। খরচ হবে প্রায় ৫০ কোটি আমেরিকান ডলার। ইসরাইলি সেনাদের চালানো বর্বরোচিত হামলায় থেমে গেছে উপত্যকাটির আগামী ৬৯ বছরের উন্নয়ন।

এদিকে, যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় হিমশিম খাচ্ছেন তারা।

তারা বলছেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শহরের প্রধান রাস্তাগুলো পুনরায় চালু করা। যান চলাচলের জন্য প্রশস্ত রাস্তা তৈরির চেষ্টা চলছে। আপাতত শুধু ধ্বংসাবশেষ সরানো কাজ চলছে, কিন্তু রাস্তা পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। ভারী যন্ত্রপাতি ছাড়া কাজ করা অসম্ভব।

আগামী ১০ দিনের মধ্যে শহরটির রাস্তা-ঘাট পরিষ্কারের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তবে রাফার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শহরটির মেয়র।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা শহরের ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরো বুঝতে পারছি না। সব কিছু ঠিকঠাক মতো এগোলে দ্রুত পানি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ উন্নয়নের কাজ করা হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে