কোরআন থেকে শিক্ষা ও বিধান

0
186

প্রকাশ: ডিসেম্বর 24, ২০২৪

আয়াতের অর্থ : ‘আমি ধ্বংস করেছি কত জনপদ, যার অধিবাসীরা ছিল জালিম এবং তাদের পরে সৃষ্টি করেছি অপর জাতি। অতঃপর যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করল তখনই তারা জনপদ থেকে পলায়ন করতে লাগল। তাদেরকে বলা হয়েছিল পালিয়ো না এবং ফিরে এসো তোমাদের ভোগসম্ভারের কাছে… তারা বলল, হায়, দুর্ভোগ আমাদের! আমরা ছিলাম জালিম। তাদের এই আর্তনাদ চলতে থাকে আমি তাদেরকে কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নিসদৃশ না করা পর্যন্ত।’

(সুরা : আম্বিয়া, আয়াত : ১১-১৫)

শিক্ষা ও বিধান

১. আয়াতে মাদায়েনবাসীর কথা বলা হয়েছে। যারা তাদের কাছে পাঠানো নবীকে নানা উপায়ে কষ্ট দিয়েছিল।

২. কোনো জাতি যখন আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে, তখন তারা বিলুপ্তির শিকার হয়।আর আল্লাহ অন্য কোনো জাতিকে তাদের স্থলাভিষিক্ত করেন।

৩. পলায়নরত অবিশ্বাসীদের ফেরেশতারা বলেছিল, তোমরা পালিয়ে যেয়ো না; যেন তাদের ভেতরে আত্মগ্লানি ও অপরাধবোধ জাগ্রত হয়।

৪. ফিরে এলে তাদের জিজ্ঞাসা করা হতো তাদের অপরাধ ও শাস্তির বিষয়ে এবং তারা এখন ঈমান আনতে চায় কি না? আর তা করা হতো উপহাসের জন্য।

৫. অন্তিম মুহূর্তে মানুষ তাদের আমলের পরিণতি দেখতে পারে।তবে তা কোনো উপকারে আসে না।

(তাফসিরে কুরতুবি : ১৪/১৮১)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে